রায়পুরে মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতীর মাছ অবমুক্ত

দেলোয়ার হোসেন মৃধা, রায়পুরঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত মঙ্গলবার বিকালে মৎস্য বিভাগের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ রায় উপজেলা নির্বাহী অফিসার দুলাল কান্তি সূত্র ধর প্রায় ১শ’ ৯০ কেজি দেশীয় প্রজাতীর রুই- কাতলা জাতীয় মাছের পোনা ডাকাতিয়া নদীর শোলাখালী ব্রীজ সংলগ্ন মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এইচ এম জুবায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, আখতার আহম্মদ ভূঁইয়া, আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, সমকাল প্রতিনিধি আতোয়ার রহমান মনির, দৈনিক ভিশন লক্ষ্মীপুর এর বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন মৃধা ও দৈনিক লক্ষ্মীপুর নিউজ স্টাফ রিপোর্টার মুকুল পাটওয়ারী, জহির রহমান সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরএনএন/ডি এইচ এম/ এগার / সে / ১৪ / ২