পঞ্চাশের দশকে ব্রিটেনের কম্পিউটার অগ্রদূত ছিলেন অ্যালনে টুরিং। তার লক্ষ্য ছিল কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে সক্ষম কি-না। সে সময় তার উদ্ভাবিত কম্পিউটার জার্মান এনিগমা কোড ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। তার উদ্ভাবিত কম্পিউটারের সংস্কার করে ব্রিটেনের আরেক কম্পিউটার বিশেষজ্ঞ রোলে কার্পেন্টার 'ক্লেভারবোট' নামে এক সফটওয়্যার তৈরি করেন। সে সফটওয়্যার ব্যবহার করলে কারও পক্ষে বোঝার উপায়
নেই সে কম্পিউটার না-কি মানুষের সঙ্গে কথা বলছে!
চলতি সপ্তাহে ভারতের গৌহাটিতে কম্পিউটার মেলায় এই সফটওয়্যার ব্যবহার করে অংশগ্রহণকারী ৫০ শতাংশ প্রতিযোগীকে বোকা বানানো সম্ভব হয়েছে। তারা কণ্ঠস্বর শুনে মনে করেছিল যে, তাদের সামনে কম্পিউটার নয় কোনো জ্বলজ্যান্ত মানুষ বসে আছে।
Home » প্রযুক্তি » কম্পিউটার কথা বলে
কম্পিউটার কথা বলে
বিষয়ঃ প্রযুক্তি
