আতোয়ার রহমান মনির : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক সংর্ঘষে ইউপি সদস্য সহ ২০ জন আহত হয়েছে। উপজেলার চরমোহনা ও উঃ চর আবাবিল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ভূক্তভোগি সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জের ধরে চরমোহনা গ্রামে একদল সন্ত্রাসী প্রবাসী খোকনের স্ত্রী শাহিনুর বেগম (৩৮) কে পিটিয়ে ঘরে ১টি স্বর্ণের চেইন ও লুটে নেয় সন্ত্রাসীরা। এদিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের সদস্য মোহাম্মদ আলী জমাদ্দার ওরফে গেদা মেম্বার সহ শাহিন (১৫) হাসান (২০) ও শাহিন (৩০) সহ আরো কয়েকজনকে পিটিয়ে আহত করে। ওসময় বাঁধা দিতে গিয়ে ব্যবসায়ী শামছুল, আলতাফ হোসেন, বিল্লাল, লস্কর আহত হয়। গেদা মেম্বার জানান, ছবি তোলার একটি তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপ আবদুল মালেক তাকে ও তার ছেলে হাসানকে খবর দিয়ে নিয়ে হায়দরগঞ্জ বাজার একটি দোকানে আটকে রেখে মারধোর করে। তুচ্ছ দুইটি ঘটনায় পৃথক পৃথক ২টি মামলা হয়।
