রায়পুরে ঈদ পুনর্মিলণী ও সংবর্ধনা প্রদান

দেলোয়ার মৃধা, রায়পুর থেকেঃ  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া মেঘনার পাড়ে মেঘনা বাজারে নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টারকে গত শুক্রবার সন্ধ্যায় গণসংবর্ধনা দেয়া হয়। হাফেজ ছালেহ আহাম্মেদকে সভাপতি করে একদল তরুণ এ সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা ও ঈদ পূনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ম্যাক্সন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর জেলার আ’লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খোকন। বিশেষ অতিথি হোসেন আহাম্মদ হাওলাদার। এসময় বক্তব্য রাখেন ইউপি মেম্বার মোঃ রোকন দেওয়ান, সমাজ সেবক মোস্তফা জিরাতী ও মাষ্টার সফিকুল ইসলাম সুফিয়ান প্রমুখ। উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি আতোয়ার রহমান মনির, দৈনিক ভিশন লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি ও রায়পুর রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মৃধা ও জহির রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানকে ক্রেষ্ট প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক মাষ্টার সফিকুর ইসলাম।